• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইউরোপ এর আংশিক কমিটি গঠন

প্রকাশ: সোমবার, ১ আগস্ট, ২০২২ ৮:৫২
আপডেট: সোমবার, ১ আগস্ট, ২০২২ ৮:৫২

96333251

সাবেক ছাত্রদল অর্গেনাইজেশন ইউরোপ এর আংশিক কমিটি গঠন

বিএনপির অন্যতম সহযোগী সংগঠন ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত সাবেক ছাত্র নেতাদের নিয়ে গঠিত এই সংগঠন কয়েক বছর থেকে গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন করে যাচ্ছে। গত ৩০ শে জুলাই সংগঠনের আহবায়ক ও সদস্য সচিব ৪৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করেন, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু জাফর রাসেল ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ছায়েফ আহমেদ সুইট। এ ছাড়া সিনিয়র সহসভাপতি খলিলুর রহমান খোকন ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন পলাশ আহমেদ।
দায়িত্ব প্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন কিছু দিনের ভিতরে সাবেক ছাত্রদলের ত্যাগী দক্ষ নেতাদের নিয়ে আমরা বৃহৎ পরিসরে পরিপূর্ণ একটি কমিটি ঘোষণা করবো,তারা আরও বলেন,সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপে দীর্ঘ দিন যাবত কাজ করে যাচ্ছে সহযোগী সংগঠন হিসেবে।
নিস্ক্রিয় ছাত্রনেতাদের সক্রিয় করার প্রত্যেয় নিয়ে হাটি হাটি পা পা করে বিশাল একটি প্লাটফর্ম সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের রয়েছে ,যখন নতুন কোন ছাত্র নেতা ইউরোপে আসেন তখন সাথে সাথে মুল দল বিএনপিতে সম্পৃক্ত হতে পারেন না, এমনকি সাথে সাথে মূল দলের কোন পদ পদবিতে আসতে পারেন না। এই সংগঠন ই দায়িত্ব দিয়ে ইউরোপে আসা ত্যাগি ছাত্রনেতাদের সম্মানিত করে,তার ফলস্বরূপ ত্যাগি ছাত্রনেতারা সক্রিয় থাকেন।
ইউরোপের প্রতিটি দেশে সাবেক ছাত্রদল অর্গানাইজেশনের কমিটি রয়েছে।
নব নির্বাচিত সভাপতি আবু জাফর রাসেল ও সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট জানান খুব শীগ্রই তারা ইউরোপের কোন এক দেশে নতুন কমিটির নেতৃবৃন্দ কে নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে কঠোর
কর্মসুচী ঘোষণা করা হবে এবং
নতুন কমিটির সবাইকে নিয়ে সম্মেলন করার কথা রয়েছে।
পাশাপাশি ইউরোপের প্রতিটি দেশের কমিটি পুনর্গঠন করা হবে বলে নেতৃবৃন্দ জানান।
নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান আহবায়ক এপোলো মির্জা ও সদস্য সচিব নাইমা চৌধুরীর প্রতি ইউরোপের জাতীয়তাবাদী ত্যাগী ছাত্র নেতাদের সমন্বয়ে একটি সুন্দর আংশিক কমিটি উপহার দেয়ায়,তাহারা সকলের দোয়া কামনা করেন।

296974166 5546975488667926 1414050846223326780 n
296086826 789909835575719 4737815251621514507 n

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com