• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

দূর্নীতিবাজ মুক্ত সংযুক্ত আরব আমিরাত বিএনপির কমিটি গঠনের দাবী তৃণমূলের

প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ৯:০৫
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ৯:০৫

দূর্নীতিবাজ মুক্ত সংযুক্ত আরব আমিরাত বিএনপির কমিটি গঠনের দাবী তৃণমূলের

সংযুক্ত আরব আমিরাত বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত হওয়ার পর পুনর্গঠনকল্পে দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং মধ্যপ্রাচ্য বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব আহমদ আলী মুকিব বিবাদমান গ্রুফ উপগ্রুপের সকল পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে ধারাবাহিকভাবে সাংগঠনিক সভার আয়োজন করেন।

উল্লেখ্য যে, ২০১৬ সনের ২৯ নভেম্বরে অনুমোদন প্রাপ্ত ১০১ জনের কমিটিতে বর্তমানে স্থায়ীভাবে দেশে চলে যাওয়া ও মৃত্যুবরণকারীদের মিলিয়ে প্রায় ৩৫ থেকে ৪০ জন বাদ দিয়ে বাকি সংখ্যক সদস্যদের মধ্যে গ্রুপ এবং উপগ্রুপে বিভক্ত হয়ে দলের কার্যক্রম পরিচালনা হয়ে আসছিল। দলে বড় একটা অংশের দীর্ঘদিনের অভিযোগ নেতাকর্মীদের মাঝে বিরোধ সৃষ্টি হ‌ওয়ার মুল কারন বিগত কমিটির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের অর্থনৈতিক দুর্নীতি। বিভিন্ন স্তরের নেতাকর্মীদের কাছ থেকে বিভিন্নভাবে হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ ও অনেক। দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার কারণে নেতাকর্মীরা উনাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছে এবং দলের ভিতরে গ্রুপ এবং উপগ্রুপের সৃষ্টি হয়েছে।

বিবাদমান গ্রুপ উপগ্রুপের কোন্দল নিরসন সহ সকল পর্যায়ে নেতৃবৃন্দকে সমন্বয় করে আরব আমিরাত বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব সাহেব বিবাজমান গ্রুপের সাথে পৃথক পৃথক সাংগঠনিক সভার আয়োজন করেন।

৩০ শে জুলাই ২০২২ দুবাই স্থানীয় একটি হলরুমে প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, হাজী সরাফত আলী, জাকির হুসেন খতিব, মোহাম্মদ দিদারুল আলম, সিরাজুল ইসলাম ন‌ওয়াব এর নেতৃত্বে এক অংশে র সাথে প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত কমিটির ৩৬ জন সদস্য সহ প্রায় ১০০ এর অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ,পরিচ্ছন্ন নেতা দিয়ে সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

৩১ শে জুলাই ২০২২ শারজাহ মামস হলরুমে বিগত কমিটির সাবেক সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম তালুকদারের নেতৃত্বে অপর অংশের সাথে দ্বিতীয় ধাপে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত কমিটির ২৩ জন সদস্য সহ প্রায় ৭৫ এর অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসভায় ও উপস্থিত নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ,পরিচ্ছন্ন নেতা দিয়ে সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

মুলত বিগত কমিটির শীর্ষ নেতাদের পদবী বানিজ্যের অভিযোগে সারা আমিরাত বিএনপি পরিবার জুড়ে এক ধরনের ক্ষোভ এবং ক্ষুদ্ধ পরিবেশ বিরাজ করছিল। সেখানে নেতাকর্মীদের যৌক্তিক দাবি ছিল অভিষেক অনুষ্ঠানের কালেকশনকৃত চাঁদা ও ব্যায়ের মধ্যে গড়মিল, দলের সদস্য ফরম বিক্রির (প্রায় ২০ হাজার সদস্যের ফরম বিক্রির জনপ্রতি ১০ দেরহাম করে) অর্থ আত্মসাতের অভিযোগ। পদ পদবী বানিজ্যে ছাড়াও শীর্ষস্থানীয় এক নেতা ব্যাক্তিগত কারন দেখিয়ে ইউএই বিএনপি ও প্রাদেশিক শাখা গুলোর অনেক নেতাকর্মীদের কাছ থেকে আর্থিক লেনদেন করার পর তা পরিশোধ না করে সংযুক্ত আরব আমিরাত থেকে ভিন্ন দেশে পাড়ি দেয়, ফলে অভিযুক্ত নেতার বিরুদ্ধে ভুক্তভোগী কর্মীরা প্রচুর ক্ষুদ্ধ বলে জানা যায়। বিশেষ করে ২০১৬ সনে অনুমোদন হয়ে আসার পর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিএনপিতে বিভক্তিকরন কর্মকান্ডের অবসান হ‌ওয়ার যেকথা ছিল, তা হয়নি। না হ‌ওয়ার অনেক কারনের মধ্যে শীর্ষ পদ পাওয়া নেতাদের স্বেচ্ছাচারিতা ও অযোগ্যদের দায়িত্ব পাওয়াকে দায়ী করেন অনেকে। সে কমিটিতে সিনিয়রদের ডিঙ্গিয়ে স্থান করে দেওয়া অনেক জুনিয়রদের বিমাতাসুলভ আচরণ, অজ্ঞতা, অনভিজ্ঞতা, দলের কোন সভা সমাবেশে নির্দিষ্ট বলয়ের বাইরে কমিটির সিনিয়রদের অবহিত না করা সহ অনেক অভিযোগের তীর ইউএই বিএনপির বিগত কমিটির শীর্ষপদে আসীন নেতাদের প্রতি। যার ফলে দীর্ঘদিন ধরে ইউএই’র রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে।

এই পরিস্থিতির অবসান ঘটানোর লক্ষ্যে পুরো মধ্যপ্রাচ্যের সকল ইউনিট গুলোকে সুসংগঠিত করতে দলের হাই কমান্ডের পক্ষে
নির্দেশিত হয়ে বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও দায়িত্বপ্রাপ্ত মধ্যপ্রাচ্য বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব আহমদ আলী মুকিব সাহেবের যুগোপযোগী পদক্ষেপ তৃণমূলের নেতাকর্মীদের মাঝে আশার সঞ্চার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ইউএই বিএনপির সিনিয়র জুনিয়র অনেক নেতৃবৃন্দ।

এর‌ই ধারাবাহিকতায় অনুষ্ঠিত উভয় সা‌ংগঠনিক সভায় ইউএই বিএনপির নেতাকর্মীদের মান, অভিমান, অভিযোগের কথা ধৈর্য্য সহকারে শুনেন সভার সভাপতি কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহমদ আলী মুকিব।

এসময় তিনি সবাইকে দলের বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন। উভয় সভায় নেতাকর্মীদের আশ্বস্ত করেছেন যোগ্যদের সমন্বয় করে সকলের নিকট গ্রহনযোগ্য কমিটি প্রদান করার লক্ষ্যে নিয়ে তিনি কাজ করে যাবেন। সেক্ষেত্রে তিনি সবাইকে ধৈর্য্যধারন ও মিলেমিশে থাকার আহবান জানান।

ধারাবাহিক সা‌ংগঠনিক সভা সমুহে ইউএই বিএনপির ৭টি প্রদেশ, ২টি সা‍ংগঠনিক ইউনিট সহ অংগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।