• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে

প্রকাশ: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ১:৩০
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২ ১:৩০

প্রেসক্লাবের সামনে বিএনপির সমাবেশ চলছে

ভোলায় পুলিশের বর্বরোচিত হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমের নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল ১০টায় বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯ টার আগেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে থাকেন।

বিক্ষোভ সমাবেশ উপলক্ষ্যে ট্রাকের উপর অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সমাবেশের কারণে প্রেসক্লাবের সামনের রাস্তা দিয়ে সব ধরনের জানচলাচল বন্ধ রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সমাবেশে এখন কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন।

সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। সঞ্চালনা করছেন উত্তর ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব যথাক্রমে আমিনুল ইসলাম এবং রফিকুল আলম মজনু। প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে সমাবেশে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশের আশপাশে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে।