• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

ছাত্রদল নেতা নুরে আলমের রক্ত বৃথা যাবে না : সিলেট জেলা বিএনপি

প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ১১:১৪
আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ১১:১৪

ছাত্রদল নেতা নুরে আলমের রক্ত বৃথা যাবে না : সিলেট জেলা বিএনপি

পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনগনের পক্ষে কথা বললেই আওয়ামী লীগ গুম খুনের অপরাজনীতিতে মেতে উঠে। ছাত্রদল নেতা নুরে আলমকে কি বিভৎসভাবে হত্যা করা হয়েছে। হাসপাতালে কিভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তা সবাই দেখেছেন। দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার সহ জনগনের দাবী আদায়ের আন্দোলনে রাস্তায় নেমে নুরে আলমকে শহীদ হতে হলো। শহীদ নুরে আলমের রক্ত বৃথা যাবেনা। ইনশাআল্লাহ অতি শীঘ্রই স্বৈরাচারের পতন হবে।