• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে অভিনন্দন

প্রকাশ: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ১:২১
আপডেট: বুধবার, ৩ আগস্ট, ২০২২ ১:২১

সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকে অভিনন্দন

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি,জনতার আওয়াজ,
লন্ডন

গত ৩০ জুলাই সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের ৪৭ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়।উক্ত সংগঠনের আহবায়ক এপোলো মির্জা ও সদস্য সচিব নাইমা চৌধুরী এ দায়িত্ব পালন করেন ।

বিএনপির অন্যতম সহযোগী এ সংগঠনটি
ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত সাবেক ছাত্র নেতা-কর্মীদের সমন্বয়ে সংঘটিত। এ সংগঠনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচেছ।

সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ
কমিটির প্রচার সম্পাদক-আরিফ হোসেন জানান,জনগণের সার্বভৌমত্ব, প্রতিনিধিত্ব, দায়বদ্ধতা ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে বাংলাদেশের বর্তমান স্বৈরাচারী অবৈধ হাসিনা সরকার এ কমিটির সকল নেতা কৰ্ম্মীগণ একত্রিত হয়ে এই স্বৈরাচার পতনের আন্দোলনে সোচ্চার ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি ।

কমিটির নব নির্বাচিত সম্মানিত বড় ভাই
সভাপতি আবু জাফর রাসেল ও সাধারণ সম্পাদক ছায়েফ আহমেদ সুইট ভাই, সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান খোকন, সহ সভাপতি শেখ খালেদ আহমেদ মিনহাজ ও সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ সহ কমিটিতে নব নির্বাচিত অন্যান্য সবাইকে আমার পক্ষ থেকে বিশেষ অভিনন্দন জানাই।

তন্মধ্যে এ কমিটিতে আমাকে প্রচার সম্পাদক পদে নিযুক্ত করায় উক্ত কমিটির দায়িত্বপ্রাপ্তদের প্রতিও আমার অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি শক্তি ও অনুপ্রেরণার উৎস হয়ে সামনে এগিয়ে যাবে।নাগরিক অধিকার, বিএনপি চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির তীব্রতর আন্দোলন গড়ে তুলতে হবে সকল মাধ্যম বিত্তিক ।

মুক্ত হবে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট দেশ,দেশনায়ক তারেক রহমানের -‘টেক ব্যাক বাংলাদেশ’।