• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

একটি রঙিন প্রজাপতির অপেক্ষায় আছেন পরীমনি

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৪:২৫
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ৪:২৫

একটি রঙিন প্রজাপতির অপেক্ষায় আছেন পরীমনি

আর কিছুদিনের মধ্যেই মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার অনিন্দ্য সুন্দরী তারকা অভিনেত্রী পরীমনি। আয়োজনের সঙ্গে অনাগত সন্তানের আগমনের প্রহর গুনছেন পরী। স্বামী-রাজের সঙ্গে নতুন অতিথির জন্য করেছেন কেনাকাটা। এরই মধ্যেই সেসবের একঝলক মঙ্গলবার (৩ আগস্ট) ফেসবুকে প্রকাশ করেন পরী।

এবার সেই কেনাকাটা করতে যাওয়ার ছবিও প্রকাশ করলেন তিনি। বুধবার (৪ আগস্ট) রাতে আরও কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরী।

পরীর কল্পনার রঙিন প্রজাপতিটি ছেলে না মেয়ে তা এখনও প্রকাশ করেননি তিনি। এদিকে অনাগত সন্তানের জামাকাপড় দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে জানাচ্ছেন মন্তব্য।‘মাঝে মাঝে আমার মনে হয়, সে আমার ডানা হয়ে আসবে। আমাকে ওড়াতে আসবে। আমি উড়ব, খুব করে একদিন।’

কোনো এক শপিংমলের বেবি জোনে তাদের অনাগত সন্তানের জন্য জামাকাপড়, জুতা-স্যান্ডেলসহ আনুষাঙ্গিক জিনিসপত্র কিনছেন রাজ-পরী।

সেই ছবিগুলোই বুধবার (৪ আগস্ট) রাতে পোস্ট করে পরী লেখেন, ‘একটা রঙিন প্রজাপতির অপেক্ষায়… আর একটু শপিং।’

তবে পরীর কল্পনার রঙিন প্রজাপতিটি ছেলে না মেয়ে তা এখনও প্রকাশ করেননি তিনি।

এদিকে অনাগত সন্তানের জামাকাপড় দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে কেউ লিখেছেন, মেয়ে হবে পরীর, আবার কেউ বলেছেন ছেলে। পাশাপাশি অনাগত সন্তানের জন্য সবাই শুভকামনা জানাচ্ছেন।