• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাপার বনানী কার্যালয়ে পদবাণিজ্য হয়: বিদিশা

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ১২:০৭
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ১২:০৭

জাপার বনানী কার্যালয়ে পদবাণিজ্য হয়: বিদিশা

জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা সিদ্দিক বলেছেন, জাতীয় পার্টির আসল নেতাকর্মীরা দলে দলে ঘরে ফেরা শুরু করেছে। জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে সংসদে যাবে বলেও জানান তিনি। জাপার বনানী কার্যালয়ে পদ-বাণিজ্য হয় বলেও অভিযোগ তোলেন তিনি।

বুধবার (৩ আগস্ট) গুলশান কার্যালয়ে কক্সবাজার ও মানিকগঞ্জ জেলার তৃণমূল নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় বিদিশা বলেন, জাতীয় পার্টি আলাদা নয়, মূল জাতীয় পার্টি এরশাদের পরিবারের কাছে ফিরছে। জাতীয় পার্টি চলবে তার গঠনতন্ত্র অনুযায়ী, গঠনতন্ত্রের বাইরে জাতীয় পার্টি চলতে পারে না বলেও জানান তিনি।

বিদিশা সিদ্দিক অভিযোগ করেন, জি এম কাদেরের বনানী কার্যালয়ে শুধু পদ-বাণিজ্য হয়। তাই এখন থেকে প্রেসিডেন্ট পার্কে দলের নেতাকর্মীদের আসার আহ্বান জানান তিনি। সবসময় দলের ত্যাগী নেতাকর্মীদের জন্য তার দরজা খোলা থাকবে বলেও জানান বিদিশা।

এসময় বিদিশার হাতে ফুল দিয়ে যোগদান করেন দুই জেলার তৃণমূল নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া,আইন ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাড কাজী রুবায়েত হাসান, যুগ্ম-মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান দফতর সম্পাদক মাহবুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরাজী মুস্তাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জুবায়ের আহমেদ, গোলাম মোস্তফা পাটোয়ারী, মেজবাউল ইসলাম লাভলু,কাজী মনির হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com