• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নয়াপল্টনে নূরে আলমের জানাজায় মানুষের ঢল

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ১:৪৯
আপডেট: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২ ১:৪৯

নয়াপল্টনে নূরে আলমের জানাজায় মানুষের ঢল

রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মরহুম নূরে আলমের জানাজায় জনতার ঢল নেমেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে আয়োজিত এ জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অনুষ্ঠিত হয়।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ, হাবিব উন নবী খান সোহেল, খাইরুল কবির খোকন, আমান উল্লাহ আমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদল সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মনায়েম মুন্না যুবদল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল প্রমুখ।

জানাজায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় সাড়ে সাত হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com