• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নূরে আলম হত্যার প্রতিবাদে নয়াপল্টনে ছাত্র সমাবেশ শুরু

প্রকাশ: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ২:২৭
আপডেট: শনিবার, ৬ আগস্ট, ২০২২ ২:২৭

নূরে আলম হত্যার প্রতিবাদে নয়াপল্টনে ছাত্র সমাবেশ শুরু

ভোলায় পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম নিহত হওয়ার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত পূর্বঘোষিত ছাত্র সমাবেশ শুরু হয়েছে।

শনিবার(৬ জুলাই) সকাল ১০ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্র সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৮ থেকেই ঢাকার বিভিন্ন ইউনিট এবং পাশ্ববর্তী জেলার নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকে।

ছাত্র সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন,সঞ্চালনায় রয়েছেন সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। প্রধান অতিথির বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতারা।

সমাবেশের উপস্থিত রয়েছেন- সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, সুলতান সালাউদ্দিন টুকু, নাজিমুদ্দিন আলম, এ বি এম মোশাররফ হোসেন, রাজিব আহসান, আকরামুল হাসান, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এবং আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন করা হয়েছে।

প্রসঙ্গত, গত রবিবার বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় সমাবেশে পুলিশের গুলিতে আহত হয় জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম। পরে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় মারা জান তিনি। এর আগে এ ঘটনায় নিহত হয় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম। আহত হয় অর্ধশত। আহত ১৯ জন নেতাকর্মী ঢাকা এবং বরিশালের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এসব নেতাকর্মী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ ঘটনায় ৬ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। আজকের সমাবেশ ছাড়াও আগামীকাল ৭ আগস্ট জাতীয়তাবাদী কৃষকদল ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে, ৮ আগস্ট যুবদল ঢাকায়, ১০ আগস্ট শ্রমিক দল ঢাকায়, ১১ আগস্ট নারী দল ঢাকায় ও আগামী ১২ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ দেশজুড়ে সমাবেশ হবে।