• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আমরা রাজপথের পুরানো লোক: কাদের

প্রকাশ: সোমবার, ৮ আগস্ট, ২০২২ ১:১৬
আপডেট: সোমবার, ৮ আগস্ট, ২০২২ ১:১৬

96001 5

আমরা রাজপথের পুরানো লোক: কাদের

স্টাফ করেসপডেন্ট

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি রাজপথে নতুন এসেছে, আমরা রাজপথের পুরানো লোক।

সোমবার ( ৮ আগস্ট) রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছার ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেই, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছে। রাজপথ সংগ্রাম করেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আজ ৪র্থ বারের মত ক্ষমতায় আছে। রাজপথ আমরা কাউকে ইজারা দেই নি। আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। আসুন রাজপথে, মোকাবিলা হবে, ফয়সালা হবে। তবে আগুন নিয়ে খেলতে গেলে পরিণাম হবে ভয়াবহ।

সেতুমন্ত্রী বলেন, আজ ফজিলাতুন নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী। মানুষের জন্মদিবস সত্যিই আনন্দের। কিন্তু ১৫ই আগস্টের রক্তাক্ত বিদায় এ আনন্দকে ছাপিয়েছে, আমাদের শোকাহত করেছে। শহিদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছাকে আমি বলবো, তিনি একজন আদর্শ নারীর রোল করেছেন।

ওবায়দুল কাদের আরও বলেন, তিনি (বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা) বঙ্গবন্ধুর শুধু সহধর্মিণী ছিলেন না, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের সহযোদ্ধা। সংকটে-সংগ্রামে বেগম মুজিবই ছিলেন বঙ্গবন্ধুর সবচেয়ে বিশ্বস্ত সহযোদ্ধা। আজকে একটা বিষয় আমরা বলতে পারি, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়েছিলেন। বেগম মুজিব সংকটে যদি পাশে না থাকতেন, পরিবার আর দলকে যদি সামাল না দিতেন তাহলে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু আর জাতির পিতা হতে পারতেন না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com