• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বঙ্গবন্ধু জেলে থাকাকালীন বঙ্গমাতা গেরিলা হিসেবে কাজ করতেন- মেয়র টিটু 

প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ১২:৩৩
আপডেট: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ১২:৩৩

বঙ্গবন্ধু জেলে থাকাকালীন বঙ্গমাতা গেরিলা হিসেবে কাজ করতেন- মেয়র টিটু 

বঙ্গবন্ধু যখন জেলে অবস্থান করছিলেন, তখন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গেরিলা হিসেবে কাজ করতেন বলে মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। 

সোমবার (৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের উদ্যোগে নগরীর টিচার্স ট্রেনিং কলেজে বেগম ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু  এসব কথা বলেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তৃনমুল ছাত্রলীগের মানবিক মুখ নওশেল আহম্মেদ অনির সভাপতিত্বে মহানগর ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

মেয়র টিটু আরো বলেন, বঙ্গবন্ধু জেলে থাকার সময় বঙ্গমাতা যখন জেলে দেখা করতে যেতেন তখন পাকিস্তানিরা শুনত কী কথা বলছে। এটি যেন না হয় সেজন্য তিনি শেখ হাসিনা, শেখ রেহানা আর কামালকে নিয়ে আসতেন। আর জেলে তারা ইচ্ছা করেই ঝগড়া-মারামারি করত। এই সুযোগে তিনি কথা বলে নিতেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বঙ্গমাতা চাইলে তিনি বেঁচে থাকতে পারতেন কিন্তু বঙ্গমাতা সেসময় বলেছেন ‘ওনাকেও যেন মেরে ফেলা হয়’।

মহানগর ছাত্রলীগের কর্মসূচীর মধ্যে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়েছে।