• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

পুত্রের ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ১২:৫৫
আপডেট: বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২ ১২:৫৫

96005 5

পুত্রের ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি, আর বাবা হলেন নায়ক শরিফুল রাজ। বুধবার (১০ আগস্ট) ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে বলে নিশ্চিত করেছেন শরিফুল রাজ। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১১) সকালে ছেলের ছবি প্রথম প্রকাশ্যে এনেছেন পরীমনি। জানিয়েছেন নামও। রাজ-পরীর ছেলের নাম রাখা হয়েছে শাহীম মুহাম্মদ রাজ্য।

পরীমনি ছেলের ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। আমাদের রাজপু্ত্র।’

এর আগে বুধবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পরীমনির স্বামী অভিনেতা রাজ বলেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।’

তিনি আরও যোগ করেন, ‘শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে।’

উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এল প্রথম সন্তান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com