• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

১৫নং ওয়ার্ডে মহানগর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ১০:৫৪
আপডেট: বুধবার, ১৭ আগস্ট, ২০২২ ১০:৫৪

১৫নং ওয়ার্ডে মহানগর বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর বিএনপির অন্তর্ভুক্ত ১৫নং ওয়ার্ড শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে সিলেট মহানগর বিএনপির এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) রাতে নগরের সোবহানীঘাটস্থ এলাকায় এই কর্মী সভার আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাংগঠনিক টিমের প্রধান জিয়াউল গণি আরেফিন জিল্লুর।

তিনি তার বক্তৃতায় বলেন, পদ আছে কিন্তু মাঠে নেই এমন নেতার দলে প্রয়োজন নেই। আমরা সেই চিন্তা করে কর্মীসভার মাধ্যমে নতুন নেতৃত্ব বের করে আনতে চাই। যারা আগামীতে সরকার বিরোধী একদফার আন্দোলনে শক্তিশালী হয়ে মাঠে থাকার পাশাপাশি কর্মীদের খোঁজ-খবর রাখবে, আমরা ওয়ার্ডের নেতৃবৃন্দদের মতামতের ভিত্তিতে দলের দায়িত্ব তার কাঁধে দেব। একারণেই আজ মহানগর বিএনপির ১৫নং ওয়ার্ড কর্মীসভার মাধ্যমে আপনাদের মতামত জানার জন্যই এই কর্মীসভার আয়োজন করা হয়েছে। নতুন কমিটি গঠন না হওয়া পর্যন্ত দলের ভিতর কোন বিভেদ নয়, সকলেই ঐক্যতা বজায় রেখে দলের কাজ করে যাবেন। একটা কথা মনে রাখবেন, আপনাকে পদ খুঁজতে হবে না দলই আপনাকে খুঁজে নেবে।

তিনি আরও বলেন, পদের জন্য নিজেদের মধ্যে দলাদলি বিভেদ সৃষ্টি করেন তাতে আপনারাও শক্তিশালী হবেন না। দলকেও শক্তিশালী করতে পারবেন না।

বিশেষে অতিথির বক্তব্যে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক টিমের সদস্য নজিবুর রহমান নজিব বলেন, রাজপথের নির্যাতিত এবং দলের জন্য ত্যাগী নেতাকর্মীদেরই প্রাধান্য দেওয়া হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সরকারের বিরুদ্ধে দূর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবী করেন নেতৃবৃন্দ।

১৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাবিব আহমদ চৌধুরী শিলুর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইলিয়াসের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য ও সাংগঠনিক টিমের সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইফতেখার আহমদ সোহেল, মো. মাহবুবুর রহমান সওদাগর, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, সালেক আহমদ, নিজাম উদ্দিন বাবুল, আব্দুস সাত্তার মো. আমিন, সোয়াইব আহমদ সোয়াইব, ফয়ছল আহমদ, শেখ ইলিয়াছ আহমদ জুনেদ, মো. রাসেল, সেলিম আহমদ, ইউনুছ আলী টিপু, মো. কবির, সাজ্জাদ আহমদ, শাহীন আহমদ, সুমন আহমদ, বদরুল হোসেন, এহিয়া আনোয়ার চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, সভায় সর্বসম্মতিক্রমে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। যা অচিরেই প্রকাশ করা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com