• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি সতর্ক হন, ভুলের খেসারত যেন জীবন দিয়ে দিতে না হয়

প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ১২:২২
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ১২:২২

অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি সতর্ক হন, ভুলের খেসারত যেন জীবন দিয়ে দিতে না হয়

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গ্রুপ এবং পেজে একটি স্ট্যাটাস ব্যাপক ভাইরাল হয়েছে। সেই স্ট্যাটাসে দেখা যায় অভিভাবক দের দৃস্টি আকর্ষণ করে হৃদয় বিদায়ক কিছু ঘটনা তুলে ধরা হয়, সেই ঘটনা পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলো:

অভিভাবক দের দৃস্টি আকর্ষণ করছি, টিনেজ ছেলে মেয়েদের একটু বেশী চোখে চোখে রাখবেন ভুল করার বয়স,ভুল করবেই, তবে সে ভুলের খেসারত যেন জীবন দিয়ে দিতে না হয়।

কাউনিয়ায় কোচিংয়ের কথা বলে প্রেমিকের সঙ্গে ঘোরাঘুরি, রাতে মিলল তরুণীর রক্তাক্ত দেহ রংপুরের কাউনিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সানজিদা আক্তার নামে দশম শ্রেণির ছাত্রী নিহতের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় প্রেমিক সায়েমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবার (১৭ আগস্ট) দিবাগত রাতে কাউনিয়ার কুটির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুর জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম বলেন,

উপজেলার কুর্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ইব্রাহিমের মেয়ে সানজিদা। বড়দরগাহ দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তিনি বলেন, মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে কোচিংয়ে যাওয়ার কথা

বলে বাড়ি থেকে বের হয়ে সানজিদা আক্তার ইভা (১৬) তার প্রেমিক ফাহিম সানি সায়েমের (২০) মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়। এরপর রাত সাড়ে নয়টায় কাউনিয়া উপজেলার টেপা মধুপুর জামতলায় এলাকায় সানজিদার রক্তাক্ত দেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন এক অটোচালকসহ অনেকে।
পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে জনতা ও পুলিশ মিলে তাকে চিকিৎসার জন্য কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

স্থানীয় আরিফুল ইসলাম জানান, রাত আনুমানিক দশটার সময় মোটরসাইকেলে করে মেয়েটিকে নিয়ে এসে রাস্তায় ফেলে চলে যায় এক যুবক। এ সময় দৌড়ে গেলেও ছেলেটিকে আটকাতে পারেনি তারা। পরে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। সানজিদার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে বলেও জানান স্থানীয়রা।