• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

পররাষ্ট্রমন্ত্রীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ১:৩৩
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ১:৩৩

পররাষ্ট্রমন্ত্রীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বিরুদ্ধে বন্দর নগরী চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ এবং কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) নগরীর চেরাগী পাহাড় মোড়ে পররাষ্ট্রমন্ত্রীর ‘মিথ্যাচারের’ প্রতিবাদে ‘বিক্ষুব্ধ সনাতনী সমাজের’ ব্যানারে উক্ত প্রতিবাদের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ও যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের প্রসিকিউটার রানা দাশ গুপ্ত।

ওই সময় বিক্ষোভ সমাবেশের অদূরেই চট্টগ্রামের জেএম সেন হল মাঠে জন্মাষ্টমীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

উল্লেখ্য, নগরের রহমতগঞ্জের জেএম সেন হলে জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজিত সনাতন ধর্ম মহাসম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে যান পররাষ্ট্রমন্ত্রী।

মিছিলের আগে সমাবেশে অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত বলেন, ‘সংখ্যালঘু জনগণের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ সারাদেশে ছড়িয়ে পড়বে।’ এ সময় পররাষ্ট্রমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনারও আহ্বান জানান তিনি।