• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

সমাজসেবক ফজলুল করিম ডিলার এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ১২:৪২
আপডেট: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২ ১২:৪২

সমাজসেবক ফজলুল করিম ডিলার এর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

এম এনাম হোসেন, দুবাই

ফটিকছড়ি উপজেলা নিবাসী কাজীর হাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফজলুল করিম ডিলার (৬১) স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন। রাত ১০.৩০ টায়
পূর্ব ভূজপুর তালুকদার পাড়া ঈদগাহ মাঠে
জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মরহুম তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি স্থানীয় উম্মুল ক্বোরা নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও একজন ভূমি দাতা সদস্য। এছাড়াও সমাজসেবা মৃলক বহু ভালো কাজে তিনি অবদান রেখে গেছেন।

মরহুম ফজলুল করিম ডিলার রাজনীতিবীদ ও ভূজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম তালুকদারের ছোট ভাই এবং দুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠক মুহাম্মদ ইলিয়াছ তালুকদার এর শ্রদ্ধেয় শাশুড়।

তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করার কারনে বৃহস্পতিবার সকাল বেলা নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসারত অবস্থায় ঐদিন বিকালে তিনি হাসপাতালে ইন্তেকাল করেন।

উনার এই অকাল মৃত্যুতে এলাকার বিভিন্ন গন্যমান্য ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক সহ সমবেদনা জানান। তালুকদার পাড়া খেলোয়াড় সমিতি, ভূজপুর প্রবাসী যুব সংস্থা, তালুকদার পাড়া প্রবাসী ঐক্য ফাউন্ডেশন, মদিনা সোসাইটি বাংলাদেশ, আবু বকর রাদিয়াল্লাহু তা’আলা আনহু মাদ্রাসা পরিচালনা পরিষদ, সালাফী মিডিয়া পরিবার সহ বিভিন্ন সোশ্যাল সংগঠনের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শোকবার্তা প্রদান করেন।

এই দিকে ব্যবসায়ী ফজলুল করিম ডিলারের মৃত্যুতে এক বিবৃতির মাধ্যমে শোক প্রকাশ করেছেন দুবাই প্রবাসী সংগঠক ও কমিউনিটি নেতা এম এনাম হোসেন।

বিবৃতিতে তিনি বলেন, শ্রদ্ধেয় ফজলুল করিম ডিলার এর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একাধারে তিনি একজন সমাজসেক, শিক্ষানুরাগী, পরোপকারী ও সৎ লোক ছিলেন। আমি মহান আল্লাহ পাকের দরবারে মরহুম ফজলুল করিম সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।