জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাউজান উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এক বর্নাঢ্য র্যালী চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুফ তালুকদার, সদস্য সচিব একরাম মিয়া, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহাদাত মীর্জা। পরে র্যালীটি নগরীর নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সম্মুখস্থ মাঠে অনুষ্টিত চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের সমাবেশে যোগ দেন।
উক্ত সমাবেশে স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম উওরজেলাধীন বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা মিছিল সহকারে যোগদান করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সরোয়ার উদ্দিন সেলিম। সাংগঠনিক সম্পাদক নুরল ইসলাম বাবুলের সঞ্চালনায় সমাবেশে জেলাধীন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিবাদী হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীরা ঘরে ফিরবে না। কাজেই যুগপৎ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করা হবে।
বক্তারা আরও বলেন, গনআন্দোলন করে হিংসুক হাসিনার অবৈধ কারাগার ভেঙ্গে দেশমাতা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দৃঢ় শপথ গ্রহন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। দেশ ও জাতির কল্যাণে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ইষ্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আগামীর রাষ্ট্রনায়ক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যেকোন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে বদ্ধপরিকর রয়েছে বলে জানান।

