• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকা কলেজ ছাত্রদলের ৮ হলের কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশ: রবিবার, ২১ আগস্ট, ২০২২ ৫:৪০
আপডেট: রবিবার, ২১ আগস্ট, ২০২২ ৫:৪০

ঢাকা কলেজ ছাত্রদলের ৮ হলের কর্মী সভা অনুষ্ঠিত

ঢাকা কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ৮টি হলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার, আগস্ট ২০, ২০২২, বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উক্ত কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্রদলের সভাপতি শাহীনুর রহমান শাহীন ও সভা সঞ্চালনা করেন ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মৃধা জুলহাস।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন রাসেল, সিনিয়র যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক, সহ সভাপতি ওবায়দুল হক পিয়াল, সিরাজ উদ্দিন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইমন, মাহিবুর রহমান টিপু, মামুনুর রহমান, দফতর সম্পাদক তানভীর আহমদ মাদবর।
সভায় ২০১৫-১৬ সেশন থেকে ২০২০-২১ সেশনের প্রায় দুই শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। তারা সবাই বিভিন্ন দিক তুলে ধরে তাদের বক্তব্য প্রদান করে ও হল কমিটিতে কাঙ্খিত পদ পেতে অভিমত ব্যক্ত করেন।
সভাশেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি শহীদ নুরে আলম, সেচ্ছাসেবক দল নেতা শহীদ আব্দুর রহিম ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম শাহরিয়াজ সেতু এর মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।