• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

রেলস্টেশনে তরুণী হেনস্তা: মার্জিয়ার জামিন স্থগিত

প্রকাশ: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ৩:২৮
আপডেট: সোমবার, ২২ আগস্ট, ২০২২ ৩:২৮

রেলস্টেশনে তরুণী হেনস্তা: মার্জিয়ার জামিন স্থগিত

স্লিভলেস টপ পরা এক তরুণীকে নরসিংদী রেলওয়ে স্টেশনে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার মার্জিয়া আক্তার শিলার জামিন স্থগিত করেছে চেম্বার আদালত। রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত তার জামিন স্থগিত করে আদেশ দেন। পরে বিষয়টি শুনানির ২৯ আগস্ট আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। মার্জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম ও মো. কামাল হোসেন। পরে আইনজীবী কামাল হোসেন সাংবাদিকদের বলেন, মার্জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। রাষ্ট্রপক্ষের আবেদনটি ২৯ আগস্ট আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার আদালত।

এর আগে গত ১৬ই আগস্ট বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ মার্জিয়াকে ছয় মাসের জামিন দেয়। পরে রাষ্ট্রপক্ষ মার্জিয়ার জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে আবেদন করে, যা রোববার চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

গত ১৮ মে সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ ও এক তরুণী। মেয়েটির পরনে ছিল জিন্স ও টপস।