• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

খুলনার সরকারী মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুলের বাড়ি ভাংচুর

প্রকাশ: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৮:৪০
আপডেট: শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ৮:৪০

খুলনার সরকারী মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক শিমুলের বাড়ি ভাংচুর

খুলনা মহানগরীর খালিশপুর সরকারী হাজ্বী মুহসিন কলেজ ছাত্রদলের আহবায়ক আবু সালেহ শিমুলের বাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে পৌর সুপার মার্কেটের দক্ষিণ পাশে শিমুলের বাড়িতে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

আবু সালেহ শিমুল জানান, ২০/২৫ জনের একদল দুর্বৃত্ত রামদাসহ দেশী অস্ত্র শস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। দুর্বৃত্তরা চারতলা ভবনের দ্বিতীয়তলা ও নীচতলার জানালার গ্লাস ব্যাপক ভাংচুর করে। বৃষ্টির মত ইট ছুড়ে মারে ভবনের দিকে। এ সময় বাড়ির লোকজন ভতি সন্ত্রস্ত হয়ে পড়ে। প্রায় ১৫/২০ মিনিট এ তান্ডব চালায় দুর্বৃত্তরা। অপরদিকে বিকেলে আওয়ামী যুবলীগের একদল সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মটর সাইকেল মহরা দিয়ে প্রথমে নিউজপ্রিন্ট গেটস্থ খালিশপুর থানা বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ চালায় এরপর কাশিপুর ৭নং ওয়ার্ড বিএনপি কার্যালয় ভাংচুর করে। এ সময় চিত্রালী ও পৌর সুপার মার্কেটের বিএনপি নেতাদের ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায় বলে প্রতক্ষ্যদর্শীরা ও ভুক্তভোগিরা জানান ।