• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

সেপ্টেম্বরের ২৩ তারিখে আসছে ‘বিউটি সাকার্স’

প্রকাশ: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ১২:০৯
আপডেট: রবিবার, ২৮ আগস্ট, ২০২২ ১২:০৯

সেপ্টেম্বরের ২৩ তারিখে আসছে ‘বিউটি সাকার্স’

কবে আসছে ‘বিউটি সার্কাস’– গতকাল (২৬আগস্ট) জাতির কাছে এমন প্রশ্ন রাখে সিনেমাটির অভিনয়শিল্পী, নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। তার একদিন না যেতেই জানা গেল সিনেমাটির মুক্তির তারিখ। সেপ্টেম্বরের ২৩ তারিখ মুক্তি পাচ্ছে সিনেমাটি। তথ্যটি সংবাদমাধ্যমকে দিয়েছে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

কোনো সিনেমা মুক্তি দিতে হলে যোগাযোগ করতে হয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। সেখানে মুক্তির জন্য তারিখ বরাদ্দ চেয়ে আবেদন করতে হয়। সমিতি জানিয়েছে, ‘বিউটি সার্কাস’ সিনেমাটির মুক্তির আবেদন জমা পড়েছে। সিনেমাটি ২৩ সেপ্টেম্বর মুক্তির জন্য তারিখ বরাদ্দ নিয়েছে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের ২৩ তারিখে মুক্তি পাবে সিনেমাটি।

সরকারি অনুদানের সিনেমা ‘বিউটি সার্কাস’। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর বিভিন্ন সময় ছবিটি সম্পর্কে তথ্য পাওয়া গেলেও মুক্তি পায়নি এটি। নির্মাতা এই বিলম্বের পেছনের কারণ হিসেবে দেখিয়েছিলেন আর্থিক সংকটকে।

বাংলাদেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনিসা অর্চিশসহ আরও অনেকে। চলচ্চিত্রটির সহ প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম।