• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নারায়ণগঞ্জে শাওন হত্যার ঘটনায় মামলা

প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৪
আপডেট: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ১২:৩৪

নারায়ণগঞ্জে শাওন হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে গুলিতে রাজা আহমেদ শাওনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় তার ভাই ফরহাদ প্রধান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, একটি মামলা হয়েছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

এদিকে নিহত শাওনের জানাজা ও দাফন পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শাওনের লাশ তার বাড়িতে নেওয়া হয়। রাত দেড়টায় নবীনগর শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পর নবীনগর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এ সময় সেখানে থমথমে অবস্থা বিরাজ করে।

এর আগে সংঘর্ষের সময় বিএনপির মিছিলের অগ্রভাগে দেখা যায় শাওনকে।