• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নিহত যুবদল কর্মী শাওনের পরিবারকে লাখ টাকা দিলেন ফখরুল

প্রকাশ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ২:০৩
আপডেট: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২ ২:০৩

নিহত যুবদল কর্মী শাওনের পরিবারকে লাখ টাকা দিলেন ফখরুল

নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত যুবদল কর্মী শাওনের কবর জিয়ারত করে তার পরিবারকে দলের পক্ষ থেকে এক লাখ টাকা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় নেতাদের নিয়ে শাওনের বাড়িতে পোঁছেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের জন্য, গণতান্ত্রিক অধিকারের জন্য প্রাণ দিয়েছে নারায়ণগঞ্জের শাওন। তিনি যুবদলের কর্মী। এর চেয়ে বড় পরিচয় তিনি এদেশের একজন নাগরিক। তাকে পুলিশ এভাবে গুলি করে মারতে পারে না।

পুলিশকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, পুলিশ আমাদের শত্রু নয়, আপনারা কারো হুকুম পালন করবেন না। তিনি বলেন, শাওন যুবদলের কর্মী নয় দাবি করা হয়েছে। কিন্তু, সেতো একজন মানুষ। তাকে কেন হত্যা করা হলো?

নেতাকর্মীদের শান্ত থাকার আহবান জানিয়ে তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে বিদায় করতে হবে।