• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

একই ঘরে রাজ কুন্দ্রার সঙ্গে থাকবেন নুসরাত

প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৯
আপডেট: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ১:৫৯

একই ঘরে রাজ কুন্দ্রার সঙ্গে থাকবেন নুসরাত

অনেক দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে, জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো বিগ বসের ১৬তম আসরে অংশ নেবেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত এ নায়িকার তরফ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে একাধিক ভারতীয় গণমাধ্যমের দাবি, নুসরাত এতে অংশ নিতে চান, সেজন্য পারিশ্রমিক নিয়ে কথা চলছে।

নুসরাত এখন থাইল্যান্ডে অবকাশ যাপন করছেন। সঙ্গে আছেন স্বামী যশ দাশগুপ্ত। সমুদ্র সৈকতে একের পর এক বিকিনি পরা ছবি প্রকাশ করে নেট-দুনিয়ায় উত্তাপ ছড়াচ্ছেন। সেখান থেকে ফেরার পরই জানাবেন বিগ বসে অংশ নেওয়ার বিষয়টি।

এদিকে জানা গেছে, এবারের বিগ বসে অংশ নেবেন পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়া শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রা। এ নিয়ে বলিউডে সরগরম অবস্থা। সত্যিই যদি রাজ কুন্দ্রা বিগ বসে অংশ নেন তাহলে তার সঙ্গে একই ঘরে থাকতে হবে নুসরাতের।

গত জুলাই মাসে মুম্বাইয়ের বাড়ি থেকেই রাজ কুন্দ্রাকে গ্রেফতার করে পুলিশ। জোর করে পর্নোগ্রাফি ভিডিও শুটিং করানো ও অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে রাজের বিরুদ্ধে। রাজের গ্রেফতারির পরেই রীতিমতো নিজেকে গৃহবন্দী করেছিলেন শিল্পা শেঠি।

সেপ্টেম্বর মাসে এই মামলায় জামিন পান রাজ কুন্দ্রা। তার আইনজীবীর দাবি ছিল যে, এই মামলায় পুলিশের কাছে রাজের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। রাজকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন তিনি।