• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ৯:৩১
আপডেট: বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২ ৯:৩১

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সাথে বিএনপির বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের-বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ঢাকাস্থ হাইকমিশন অফিসে বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য শ্যামা ওবায়েদ ও তাবিথ আওয়াল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ব্রিটিশ হাইকমিশনার। বিশেষ করে ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মীদের মৃত্যুর নিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।