The Rt Hon, Elizabeth Truss MP যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে বাংলাদেশের জনগণ ও জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় জনাব তারেক রহমান বলেন, ১০ নং ডাউনিং স্ট্রীটের বাহিরে উদ্বোধনী বক্তৃতায় গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শে বিশ্বাসীদের নবনির্বাচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন।
জনাব তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে Elizabeth Truss MP বিশ্বব্যাপী শান্তি, নিরাপত্তা, নাগরিক স্বাধীনতা, মানবাধিকার তথা গণতন্ত্রের অগ্রগতিতে অসামান্য অবদান রাখবেন।


