• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা

প্রকাশ: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ৯:১৫
আপডেট: রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ৯:১৫

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা

খোরশেদ আলম সোহেলকে সভাপতি ও আরিফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আরও রয়েছেন সিনিয়র সহ-সভাপতি ইজাজুল কবির রুয়েল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান ও সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ।