• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

মাহির মা হতে যাওয়ার সংবাদে বাজি ফাটাবে পরীমণি

প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:৫১
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:৫১

মাহির মা হতে যাওয়ার সংবাদে বাজি ফাটাবে পরীমণি

আগস্টের ১০ তারিখে পুত্র সন্তানের মা হয়েছেন দর্শকপ্রিয় নায়িকা পরীমণি। এবার মা হতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আরেক দর্শকপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতে মাহি নিজেই এই তথ্য জানিয়েছেন।

মাহি গর্ভবতী জানার পর অনেক তারকা, পরিচালক ও প্রযোজক তাকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ মুঠোফোনে কল দিয়ে, কেউ আবার ফেসবুকেই অভিনন্দিত করেছেন মাহিকে। এমন খবরে বেশ উচ্ছ্বসিত পরীমণিও।

তিনি মাহিকে অভিনন্দন জানিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে লেখেন, ‘দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইইই….অনেক দোয়া, অনেক ভালোবাসা। ’

২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন নায়িকা।

মাহি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর-যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি ইনশাআল্লাহ। ’