• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

২৪ পুলিশ কর্মকর্তা পেলেন ‘জাতিসংঘ শান্তিরক্ষা’ পদক

প্রকাশ: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:৪৯
আপডেট: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২ ১:৪৯

২৪ পুলিশ কর্মকর্তা পেলেন ‘জাতিসংঘ শান্তিরক্ষা’ পদক

দক্ষিণ সুদানে বাংলাদেশ পুলিশ জাতিসংঘ ‘শান্তিরক্ষা পদকে’ ভূষিত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম আনমিস-এ অংশগ্রহণকারী বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে ৮ সেপ্টেম্বর এ পদক প্রদান করা হয়।

দক্ষিণ সুদানের রাজধানী জুবায় ইউএন হাউসে ‘মেডেল প্যারেড সেরেমনি অব বাংলাদেশ ইউএনপোল কন্টিনজেন্ট, আনমিস’ শীর্ষক পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনমিস পুলিশ কমিশনার ক্রিস্টিন ফসেন। তিনি মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ পুলিশের ২৪ জন কর্মকর্তাকে এ সম্মানজনক পদক প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি ফোর্স কমান্ডার মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী, আনপোল চিফ অব স্টাফ মুরাদ ইসক, আনপোল চিফ অব অপারেশন্স ফেল্লি বাহিজি রুটাগেরুরা ও জুবা সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম আতিকুর রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে আনপোল কন্টিনজেন্ট কমান্ডার, ব্যানইঞ্জিনিয়ার (আরপিএএফ)-৫, ব্যানইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন/২১, ব্যানএফএমইউ, নেপাল ও রুয়ান্ডা কন্টিনজেন্ট কমান্ডার এবং আনমিসের বিভিন্ন দপ্তরে কর্মরত বাংলাদেশি সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।