• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিল্প ও সাহিত্য

পল্লিবালা : জাফর পাঠান

প্রকাশ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:১৬
আপডেট: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ৬:১৬

পল্লিবালা : জাফর পাঠান

তটিনী তটে – কোন্ তরঙ্গিণী কলসি কাঁকে

হাঁটে এঁকেবেঁকে- ঊর্মিলছন্দা ছন্দের বাঁকে,

ডাকে আঁখিতে – মাদকমাখা কুহকে কুহকে

মন ঘুরে ঘূর্ণিপাকে-একথা বোঝাবো কাকে,

চলে আমার নাও-দেখি তাকে স্তব্ধ নির্বাকে

পল্লি নয়- আমাকে পল্লির- পল্লিবালা ডাকে,

শতদলে বিভক্ত ভাবনা – উড়ে ঝাঁকে ঝাঁকে

হয়ে থাকি অধীর- কখন সে আমায় ডাকে,

যাকে নিয়ে আমার স্বপ্ন- এখনো স্বপ্ন আঁকে

উষা-গোধূলী যাপনে; এখনো পাইনি তাকে!

নিঃসঙ্গ সেই গুলিস্তায়- এখনো ফোটে ফুল

উদ্বেল জলোচ্ছ্বাস- এখনো সিক্ত করে কূল।

আদুল বাদলে- যখনি পড়ে অংশুমালা

হেসে ওঠে কাঙ্খিত সেই সরলা পল্লিবালা।