ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানাতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁিড়য়ে থাকা দর্শানার্থীরদের মধ্যে খাবার পরিবেশন করেছে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি। গত ১৮ সেপ্টেম্বর রবিবার রাতে টাওয়ার ব্রিজ সংলগ্ন পয়েন্টে লাইনে দাঁড়িয়ে থাকা সম্মান জানাতে অপেক্ষারত এই সকল মানুষদের মধ্যে পানি, কলা, আপেলসহ নানা পদের খাবার তুলেদেন সংগঠনের কর্মীরা।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবেদ রাজা’র নেতৃত্বে উপস্তিত ছিলেন সহসভাপতি ফয়সল আহমেদ, সেলিম আহমেদ, মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী, প্রচার সম্পাদক এম আরিফ আহমেদ, মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল, মশিউর রহমান, সামসুল হক, নাদিম কাউছার আলম প্রমুখ।

