• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ‘ছাত্রলীগের হামলা

প্রকাশ: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ৬:১৫
আপডেট: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২ ৬:১৫

ঢাবিতে ছাত্রদলের মিছিলে ‘ছাত্রলীগের হামলা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের নবগঠিত ছাত্রদলের কমিটির সদস্যরা ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানাতে তরুণ চত্বর থেকে মিছিল নিয়ে এফ রহমান হলের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা রড লাঠি দিয়ে মিছিলের উপর এলোপাতাড়ি হামলার অভিযোগ উঠেছে।

এ সময় ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ অন্তত ২০ জন নেতা রক্তাক্ত হয়েছেন এবং তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হচ্ছে বলে জানান সংগঠনটির শীর্ষ নেতারা।