• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

তারেক রহমান-এর সাথে ঢাকা, বরিশাল ও ফরিদপুর বিভাগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ১০:১৩
আপডেট: মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ১০:১৩

তারেক রহমান-এর সাথে ঢাকা, বরিশাল ও ফরিদপুর বিভাগের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ঢাকা, বরিশাল ও ফরিদপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিভাগভিত্তিক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের  রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

ঢাকা, বরিশাল ও ফরিদপুর বিভাগের জেলা ও মহানগর বিএনপি সভাপতি-আহবায়ক, সাধারণ সম্পাদক, সদস্যসচিব, ১ নম্বর যুগ্ম আহবায়ক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, ১ নম্বর সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, বিএনপি সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য্য তারিকুল আলাম তেনজিং ও আব্দুস সাত্তার পাটোয়ারী উপস্থিত ছিলেন।