নেত্রকোনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয় পার্টি (জাপা) নেত্রী আসমা আশরাফের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শুক্রবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনের শুরু থেকেই আসমা আশরাফের ওপর বর্বর হামলা চালাচ্ছে সরকার সমর্থকরা। সরকার সমর্থক সন্ত্রাসীদের কর্মকাণ্ডে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। অবাধ সন্ত্রাসে নির্বাচন সুষ্ঠু হতে পারে না। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান জিএম কাদের।
জিএম কাদের ছাড়াও আসমা আশরাফের ওপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

