• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রকাশ: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ২:১২
আপডেট: শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২ ২:১২

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৭ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটে শ্রদ্ধা জানানো শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন তিনি। এর আগে সকাল ১০টায় পৈতৃক বাড়ি টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এ নিয়ে পদ্মা সেতু হয়ে চতুর্থবার টুঙ্গিপাড়া গেলেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর সঙ্গে এবার তার ছোট বোন শেখ রেহানাও রয়েছেন। সকাল ৭টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

গত ২৫ জুন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়ার পর প্রথম টোল দিয়ে সেতু পার হন তিনি।

তবে সেতু পেরিয়ে প্রথমবারের মতো শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় যান ৪ জুলাই। পদ্মা সেতু হয়ে তিনি সর্বশেষ টুঙ্গিপাড়ায় গিয়েছিলেন গত ১২ আগস্ট।