• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশের জয়

প্রকাশ: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ১১:৫১
আপডেট: মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ১১:৫১

9660025641 2

জাতিসংঘের মানবাধিকার পরিষদে বাংলাদেশের জয়

জাতিসংঘের মানবাধিকার পরিষদে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি আসনের বিপরীতে বাংলাদেশসহ ছয় দেশ মর্যাদাপূর্ণ মানবাধিকার পর্ষদের সদস্য পদ পেতে প্রতিদ্বন্দ্বিতা করে। এতে বাংলাদেশ সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম হয়।

মঙ্গলবার (১১ অক্টোবর) এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আগামী ২০২৩-২৫ মেয়াদের এই নির্বাচনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী দেশগুলো হলো- দক্ষিণ কোরিয়া, মালদ্বীপ, ভিয়েতনাম, আফগানিস্তান, কিরগিজস্তান ও বাহরাইন।

৪৭ সদস্য বিশিষ্ট মানবাধিকার পরিষদে এর আগে বাংলাদেশ দুই মেয়াদে ২০১৫ থেকে ২০২১ পর্যন্ত সদস্য ছিল। নিয়ম অনুযায়ী দুই মেয়াদে সদস্য থাকার পরে অন্তত এক বছর বাদ দিয়ে কোনো দেশ নির্বাচন করতে পারবে।

গত ৪ অক্টোবর মানবাধিকার পরিষদে ভোটাভুটি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেন, ভোটাভুটিতে আমার বিশ্বাস করি। আমরা জিতব। কারণ আমরা পৃথিবীতে মানবাধিকারের ব্যাপারে বড় সোচ্চার দেশ। সবসময় আমরা অন্যায়ের বিরুদ্ধে, মানুষের মানবিক অধিকারে জন্য সংগ্রাম করি। আমরা বহু বছর ধরে মানবাধিকার কাউন্সিলের সদস্য। আমাদের বিশ্বাস এবারও আমরা জয়যুক্ত হব। আমাদের প্রস্তুতি অনেক ভালো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com