• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

গাইবান্ধা-৫ উপনির্বাচন: নৌকা বাদে সব প্রার্থীর ভোট বর্জন

প্রকাশ: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ১:৪১
আপডেট: বুধবার, ১২ অক্টোবর, ২০২২ ১:৪১

গাইবান্ধা-৫ উপনির্বাচন: নৌকা বাদে সব প্রার্থীর ভোট বর্জন

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বাকি চার প্রার্থী ভোট বর্জন করেছেন। বুধবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সাঘাটা উপজেলার বগারভিটা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে চার প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।

ভোট বর্জনকারী প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রনজু (লাঙল), বিকল্পধারা বাংলাদেশের জাহাঙ্গীর আলম (কুলা), স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ (আপেল) ও সৈয়দ মাহবুবুর রহমান (ট্রাক)।

তারা অভিযোগ করে জানান, আওয়ামী লীগ ভোট কারচুপি, কেন্দ্র দখলসহ গোপন কক্ষে গিয়ে ভোট দেওয়ায় তারা ভোট বজর্ন করছেন। ইতোমধ্যে নির্বাচন কমিশন ৪৩ কেন্দ্রে ভোট স্থগিত করেছে। এতেই বোঝা যাচ্ছে নির্বাচন স্বচ্ছ হয়নি। তাই সকলের সম্মতিক্রমে ভোট বর্জন করা হয়েছে।