• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৫:৩৩
আপডেট: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ৫:৩৩

নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামী নভেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপান সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন জানান, আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেম্বরের শেষ সপ্তাহে জাপান সফর করবেন।

বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী টোকিও সফর করবেন।