• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

১০ ডিসেম্বর মিলন মেলা আয়োজন করবে ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম’

প্রকাশ: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ১:১৩
আপডেট: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২ ১:১৩

১০ ডিসেম্বর মিলন মেলা আয়োজন করবে ‘মুক্তিযুদ্ধ প্রজন্ম’

বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী সদস্য, সন্তান ও প্রজন্মের যৌথ মিলন মেলা আয়োজন হতে যাচ্ছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মুক্তিযুদ্ধ প্রজন্ম কেন্দ্রীয় সংসদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান মেহেদী হাসান এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মেহেদী হাসান বলেন, সোহরাওয়ার্দী উদ্যান দিনব্যাপী আয়োজিত হতে যাওয়া বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী সদস্য, সন্তান ও প্রজন্মের যৌথ মিলন মেলার উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয় দিনব্যাপী এই মিলন মেলায় কর্মসূচি হিসেবে থাকছে- বাংলাদেশ ও ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন; উদ্ভোধনী সঙ্গীত পরিবেশন; উত্তোরীয় প্রদান; সম্মাননা পত্র ও স্মারক প্রদান; স্মৃতিচারণ মূলক আলোচনা সভা ও মুক্তি মিত্রবাহিনীর সন্তান ও প্রজনোর শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।