• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শিক্ষাঙ্গন

এক শিফটের অধীনে আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৩:৪৩
আপডেট: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৩:৪৩

এক শিফটের অধীনে আসছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

এক শিফটের অধীনে আসছে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণ‌শিক্ষা স‌চিব মো. আমিনুল ইসলাম খান।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনিন এ কথা বলেন।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এক শিফটের অধীনে নিয়ে আসা হবে। সারাদেশে এ নিয়ম কার্যকর করা হবে।

সারাদে‌শে একই সম‌য়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হ‌বে জানিয়ে গণ‌শিক্ষা স‌চিব ব‌লেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নি‌য়ে সব সরকা‌রি প্রাথমিক বিদ্যাল‌য়ে এক শিফট চালু করা হ‌বে।