• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিশ্বের বিভিন্ন দেশে যুবদলের নামে স্বঘোষিত পদপদবী ব্যবহার না করার নির্দেশ

প্রকাশ: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৮:৪৭
আপডেট: রবিবার, ৩০ অক্টোবর, ২০২২ ৮:৪৭

বিশ্বের বিভিন্ন দেশে যুবদলের নামে স্বঘোষিত পদপদবী ব্যবহার না করার নির্দেশ

আমরা বেশ কিছুদিন যাবত লক্ষ্য করছি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বিভিন্ন ব্যক্তিবর্গ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের অনুমোদন বিহীন মনগড়া কমিটি করে, স্বঘোষিত ভাবে সভাপতি/ সাধারণ সম্পাদক সহ নিজের নামের পাশে নানা পদপদবী ব্যবহার করে পরিচয় দিচ্ছেন, নানা রকম ব্যানার ফ্যাস্টুন তৈরী করে প্রচার করছেন, যাহা সম্পূর্ণ অবৈধ। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব ও মালয়েশিয়া ছাড়া অন্য কোন দেশে কোন অনুমোদিত কমিটি নাই।যারা পদপদবী ব্যবহার করে নিজেদের প্রচার করছেন, তাদেরকে এধরনের অবৈধ কাজকর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হ’ল। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলদেশী ভাই বোনদের এধরনের প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হ’ল।
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্নার নির্দেশ ক্রমে স্বাক্ষরিত।