• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অর্থ-বাণিজ্য

প্রতি কেজি ধান ২৮, চাল ৪২ টাকায় কিনবে সরকার

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৬:০২
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ৬:০২

প্রতি কেজি ধান ২৮, চাল ৪২ টাকায় কিনবে সরকার

আমন ধান ও চালের দাম এবং লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ বছর তিন লাখ মেট্রিক টন আমন ধান ও পাঁচ লাখ মেট্রিক টন সেদ্ধ চাল কেনা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

এ বছর আমন ধান ও চালের সরকারি সংগ্রহ মূল্যও ঠিক করা হয়। চলতি বছর আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৮ টাকা এবং চালের মূল্য প্রতি কেজি ৪২ টাকা।

এ সময় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান উপস্থিত ছিলেন।