• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ২:৫৪
আপডেট: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ ২:৫৪

বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর আরামবাগ এলাকায় পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল আটটায় সড়ক অবরোধ শুরু করেন পোশাকশ্রমিকেরা। তাদের দাবি, পোশাকমালিকেরা বেতন-ভাতা পরিশোধ না করেই কারখানা সরিয়ে নিচ্ছেন।

কমলাপুরের একটি পোশাক কারখানা রাজধানীর উত্তরখানে যাচ্ছে। কিন্তু শ্রমিকেরা বলছেন, তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই পোশাক কারখানাটি চলে যাচ্ছে। বেতন–ভাতা না দেওয়ায় পোশাকশ্রমিকেরা পথে নেমেছেন। বেতন পরিশোধের দাবিতে সকাল আটটায় হাজারো শ্রমিক কমলাপুর রেলস্টেশনের পাশে বিআরটিসির বাস ডিপোর সামনে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা লাইনে দাঁড়িয়ে দাবিদাওয়া জানাচ্ছেন। রাজধানীর কমলাপুরের পাশে বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এক পাশে দাঁড়িয়ে শ্রমিকেরা অবরোধ করছেন।

পুলিশের মতিঝিল জোনের সহকারী কমিশনার আবুল হাসান বলেন, শ্রমিকদের দাবি, তাদের বেতন-ভাতা পরিশোধ না করেই পোশাক কারখানাটি চলে যাচ্ছে। তারা পথে নেমেছেন বেতন–ভাতা পরিশোধের দাবিতে। এতে রাজধানীর কমলাপুর বিআরটিসি বাস ডিপো থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এক পাশে সীমিত আকারে যান চলছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।