• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বিনোদন

ইমরান-পড়শীর ‌’দ্বিতীয় জীবন’

প্রকাশ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৫:২৫
আপডেট: রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ৫:২৫

ইমরান-পড়শীর ‌’দ্বিতীয় জীবন’

আবারও চমক নিয়ে হাজির হচ্ছেন ইমরান-পড়শী জুটি। যে দু’জন যেমন গানে তেমন পর্দাতেও নিজেদের প্রমাণ করেছেন একসঙ্গে। সর্বশেষ এক বছর আগে প্রকাশ হয় তাদের গানচিত্র ‘এক দেখায়’। সেই সূত্রে এবার তারা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে এই বিশেষ গানচিত্র প্রকাশ হচ্ছে ৭ নভেম্বর। এমনটাই জানান প্রযোজক এসকে সাহেদ আলী।

‘দ্বিতীয় জীবন’ লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত করেছেন ইমরান নিজেই। গানচিত্রটি পরিচালনা করেছেন সৈকত রেজা।  এ ব্যাপারে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’

গানটি নিয়ে দারুণ আশাবাদের কথা জানালেন ইমরানও। বললেন, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।’