• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৭:২২
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ৭:২২

চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ সোমবার চট্টগ্রাম মহানগর মহিলা দলের উদ্যোগে সাবেক সাংগঠনিক সম্পাদিকা গুলজার বেগমের নেতৃত্বে বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সংক্ষিপ্ত সমাবেশে গুলজার বেগম মহিলা দলের সধারণ সম্পাদিকা অ্যাডভোকেট সুলতানার মুক্তির দাবী করে বলেন, দেশ ও জাতি আজ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ক্ষমতাসীন সরকার মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। তাই ৭ নভেম্বরের চেতনাকে ধারণ করে গণজাগরণ সৃষ্টির মাধ্যমে বর্তমান অগণতান্ত্রিক সরকারের পদত্যাগের দাবিতে সবাইকে রাজপথে নেমে আসতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলাদল, সাবেক শিল্প বিষয়ক সম্পাদক খাদিজা বেগম, কানিজ ফাতেমা মিতা, মর্জিনা মির্জা, শামীমা নাসরীন, আলতাজ বেগম, কমলা তানিয়া, সুরাইয়া বেগম আকাশী, কোহিনুর বেগম, নুরজাহান বেগম, খালেদা বেগম, কোতোয়ালি নেত্রী নাজমা বেগম, সুমি আকতার, আলেয়া বেগম, জেসমিন, নুরজাহান, তাহেরা, মিনু, নিলু, বিউটি, জাহানারা, রেশমা, মুননি।