• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন

প্রকাশ: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ২:২৮
আপডেট: সোমবার, ৭ নভেম্বর, ২০২২ ২:২৮

মানহানির দুই মামলায় খালেদা জিয়ার জামিন

মানহানির অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় জামিন পেয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার (৭ নভেম্বর) হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

মামলা দুটি হয়েছিল নড়াইল ও ঢাকায়। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনে থাকবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।