• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

রিমান্ড শেষে কারাগারে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ

প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ৭:৪৬
আপডেট: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ৭:৪৬

রিমান্ড শেষে কারাগারে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
দুই দিন রিমান্ডে নিয়ে সুলতানাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রিমান্ড শেষে তাঁকে বুধবার, নভেম্বর ৯, ২০২২, আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত সুলতানাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
৬ নভেম্বর রাজধানীর গুলশান থেকে সুলতানাকে র‍্যাব-৩-এর একটি দল আটক করে। পরে পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে তাঁর সাত দিন রিমান্ড আবেদন করে পল্টন থানা-পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত সুলতানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।