• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

প্রকাশ: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ২:১৮
আপডেট: বুধবার, ৯ নভেম্বর, ২০২২ ২:১৮

লালমনিরহাটে সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৯ নভেম্বর) সকালে ওই সীমান্তের ৯২১-২২নং পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরুনী (৩২) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (৩০)।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি লোহাকুচি সীমান্তে গরু পারাপার করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে আনোয়ার ও ওয়াসকুরুনি মারা যান।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য জমসের আলী জানান, বুধবার ভোরে ওই সীমান্তে কিছু লোক গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। এ সময় গুলিতে দুজন মারা যান।