• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সাবেক পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা

প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ৭:৫৭
আপডেট: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ৭:৫৭

সাবেক পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা

সাবেক পদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামস, সাবেক এসপি সোয়েব আহমেদ, সাবেক এসপি কাজী মোরতাজ, সাবেক অতিরিক্ত সচিব মসিউর রহমান প্রমুখ উপস্থিত রয়েছেন। অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল কাইয়ুম, বিএনপির উপদেষ্টার সাবেক সচিব বিজন কান্তি সরকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত সুজা উপস্থিত রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি বৈঠকে অংশ নিচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এ ধরনের অনানুষ্ঠানিক বৈঠক নিয়মিত হয়।