• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সিলেটে চলছে বিএনপির গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ কাজ করছেন ৩০জন শ্রমিক

প্রকাশ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ৪:৪৭
আপডেট: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২ ৪:৪৭

সিলেটে চলছে বিএনপির গণসমাবেশের মঞ্চ তৈরির কাজ কাজ করছেন ৩০জন শ্রমিক

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। ৩০ জন শ্রমিক বৃহস্পতিবার (১০নভেম্বর) বিকালে সমাবেশস্থল নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে কাজ শুরু করেছেন ।আগামী ১৯ নভেম্বর এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে।

গণসমাবেশ কেন্দ্র করে সিলেটে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সমাবেশ সফল করতে কয়েক সপ্তাহ ধরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি বৈঠক, গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন।

সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলের আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ভরে গেছে। মাঠের এক পাশে জড়ো করা হয়েছে বাঁশ ও কাঠ। ৩০ জন শ্রমিক সেখানে কাজ করছেন।

এদিকে, এখন পর্যন্ত চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও বরিশালে বিএনপির পাঁচটি বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আগামী শনিবার ফরিদপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ হবে।

এব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, মঞ্চ নির্মাণ কিংবা অন্য কোনো প্রচার-প্রচারণায় পুলিশ কোনো বাধা দেয়নি। বিএনপির নেতা-কর্মীরা গণসমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি শুরু করেছেন। মঞ্চ নির্মাণকাজ শুরু হয়েছে।

অপরদিকে, গতকাল বিকেলে সিটি করপোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরীর উদ্যোগে গণসমাবেশ সফল করতে মিছিল বের করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি নগরের কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে আম্বরখানা এলাকায় গিয়ে শেষ হয়।এছাড়াও সমাবেশ সফল করতে জকিগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল মিছিল বের করা হয়।